কেন deal আটকে যায়
Investor সাধারণত আইডিয়া দেখে পিছিয়ে যান না, পিছিয়ে যান কাগজপত্র দেখে। প্রথমবার বিদেশি investor বা নতুন audit firm-এর সামনে বসার সময় বাংলাদেশি কোম্পানিগুলোতে আমরা বারবার এই তিনটা সমস্যা পাই।
বিক্রি বাড়ছে, কিন্তু হাতে ক্যাশ নেই
পাওনা টাকা আদায় হচ্ছে না, সাপ্লায়ারের পেমেন্ট দেরি হচ্ছে, আর হাতের টাকায় আর কয় মাস চলবে সেটা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। এর জন্য আমরা ১৩ সপ্তাহের cash forecast আর মাসিক MIS চালু করি।
RJSC আর BIDA-র রেকর্ড পিছিয়ে আছে
Schedule X দেরিতে গেলে বা Form XV জমা না পড়লে নতুন share রেকর্ড করা যায় না। তখন investor-এর টাকাও আটকে থাকে। আমরা বাকি ফাইলিংগুলো জমা দিই, সাথে একটা ফাইলিং ক্যালেন্ডার দিই, যেটা পরে আপনার টিম নিজেই ধরে রাখতে পারবে।
কাগজপত্র পাঁচ জায়গায় ছড়ানো
চুক্তি পড়ে আছে ইমেইলে, লাইসেন্স ড্রয়ারে, হিসাব কারও একটা ল্যাপটপে। ফলে due diligence চলে ধীরে ধীরে। আমরা investor-এর চেকলিস্ট ধরে index করা একটা data room বানিয়ে দিই।
আমরা কী কী করি
যেকোনো একটা কাজ দিয়ে শুরু করতে পারেন, আবার পুরোটাও নিতে পারেন। প্রতিটা কাজ শেষে আপনার হাতে এমন একটা ডকুমেন্ট থাকবে, যেটা সরাসরি investor বা auditor-কে দেওয়া যায়। নিচের বিস্তারিত পাতাগুলো আপাতত ইংরেজিতে।
RJSC compliance
Schedule X, Form XV-সহ বাকি পড়া রিটার্ন জমা, সাথে ১২ মাসের ফাইলিং ক্যালেন্ডার। (ইংরেজিতে)
BIDA registration
BIDA (এখন Invest Bangladesh)-তে রেকর্ড ঠিক রাখা, আর বিদেশি বিনিয়োগ আসার পর সেটা আপডেট করা। (ইংরেজিতে)
FDI transaction support
SWIFT-এ টাকা আসা থেকে encashment certificate, share allotment আর BIDA আপডেট পর্যন্ত, সব প্রমাণ এক binder-এ। (ইংরেজিতে)
Audit readiness
Auditor-এর ৬৫টা স্ট্যান্ডার্ড রিকোয়েস্ট, মানে পুরো PBC pack, audit টিম আসার আগেই রেডি। (ইংরেজিতে)
Investor data room
সব কাগজ index করে investor যেভাবে দেখেন সেভাবে সাজানো। কে দেখতে পাবে, সেটা আপনি ঠিক করবেন। (ইংরেজিতে)
এর বাইরে cash flow আর মাসিক MIS গুছিয়ে দিই, আর tax ও VAT-এর বাকি কাজও ধরি। কোথা থেকে শুরু করবেন বুঝতে না পারলে আমাদের Investor-Readiness Health Check দিয়ে শুরু করুন। ১২০টা পয়েন্ট মিলিয়ে দেখে বলে দিই কোথায় কী বাকি। (ইংরেজিতে)
কীভাবে কাজ শুরু হয়
- WhatsApp-এ মেসেজ দিন, বা ফর্মটা পূরণ করুনদুই মিনিটের ব্যাপার। এখনই কোনো কাগজ পাঠাতে হবে না। ফর্মটা হোমপেজে আছে, ইংরেজিতে।
- ৩০ মিনিট কথা বলি, বাংলায় বা ইংরেজিতেফোনে, ভিডিও কলে, কিংবা ঢাকায় আপনার অফিসে বসে। এই কলের জন্য কোনো টাকা লাগে না।
- ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত quoteকী কাজ হবে, fee কত, কত দিন লাগবে, সব এক চিঠিতে। Fee আগেই ঠিক হয়ে যায়।
যে কথাগুলো আমরা লিখে দিই
কোম্পানির সবচেয়ে গোপন ফাইলগুলো আপনি আমাদের হাতে দিচ্ছেন। তাই প্রতিটা engagement letter-এ এই কথাগুলো লেখা থাকে।
কাজের নিয়ম
- একটা কাগজ পাঠানোর আগেই NDA সই হবে।
- কাজের পরিধি, fee আর সময় এক চিঠিতে। বাড়তি কোনো কাজ করতে হলে আগে আপনার লিখিত অনুমতি নেব।
- প্রথম কল থেকে শেষ ফাইলিং পর্যন্ত একজন নির্দিষ্ট লোক আপনার ফাইল দেখবেন।
আপনি যা পাবেন
- প্রতি সপ্তাহে একটা status note: কী হলো, কী আপনার কাছে আটকে আছে, এরপর কী।
- Data room, index আর সব working paper কাজ শেষে আপনার। ফাইলের মালিক আপনিই।
- Audit-এ সই করে ICAB-লাইসেন্সধারী CA firm, আইনি মতামত দেন পার্টনার আইনজীবীরা।
আমরা নিজেরা statutory audit-এ সই করি না, আইনি মতামতও দিই না। লাইসেন্সধারী firm-গুলোর যা যা লাগে, সেটা আমরা তৈরি করি আর পুরো কাজটা তাদের সাথে মিলিয়ে চালাই। আপনাকে কথা বলতে হয় একটা টিমের সাথেই। Investor খুঁজে দেওয়াও আমাদের কাজ না, success fee-ও নিই না।
সাধারণ কিছু প্রশ্ন
Investor-ready হতে কত দিন লাগে?
বেশির ভাগ SME-র ৬–১০ সপ্তাহ লাগে। কতগুলো ফাইলিং বাকি, তার ওপর সময়টা নির্ভর করে। Health Check-এর প্রথম দুই সপ্তাহেই আপনি ঠিক সময়টা জেনে যাবেন।
খরচ কত পড়বে?
প্রতিটা প্যাকেজের fee fixed, কতটা কাজ বাকি সেটা দেখে ঠিক হয়। ফ্রি ৩০ মিনিটের কলের পর ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত quote পাবেন। Audit আর আইনি মতামতের fee লাইসেন্সধারী পার্টনারদের, quote-এ সেটা আলাদা লাইনে দেখানো থাকে।
আপনারা কি নিজেরাই audit করেন?
না। Audit-এর ৬৫টা রিকোয়েস্ট আমরা রেডি করি আর আপনার ICAB-লাইসেন্সধারী audit firm-এর সাথে মিলিয়ে কাজ করি। Audit-এ সই করে ওই firm।
আপনারা কি investor খুঁজে দেন?
না। যে investor-এর সাথে আপনার কথা চলছে বা সামনে হবে, তাঁর জন্য কোম্পানিকে রেডি করাই আমাদের কাজ। আমরা broker হিসেবে কাজ করি না, success fee-ও নিই না।
আমার কাগজপত্র কি গোপন থাকবে?
হ্যাঁ। কোনো কাগজ দেখার আগেই আমরা NDA সই করি। আপনার data room শুধু তাঁরাই দেখতে পাবেন, যাঁদের আপনি অনুমতি দেবেন।